বেরোবিতে উপাচার্য ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগের দাবি

বেরোবি ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

Sep 14, 2024 - 22:14
 0  8
বেরোবিতে উপাচার্য  ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগের দাবি
ছবি: সংগ্রহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগের দাবি শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। তারা বলেন, দাবি না মানলে রংপুরসহ উত্তরাঞ্চল অচল করার ঘোষণাও দেন। 

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বেরোবির প্রধান ফটকের সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, আবু সাঈদ জীবন দেওয়ার পর পুরো দেশের আন্দোলন বেগবান হয়ে উঠলো। সেই আবু সাঈদের ক্যাম্পাসে কোনো বৈষম্য মানা হবে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস থেকে ভিসি শূন্য। ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। আগামী সোমবার তথা ৪৮ ঘণ্টার মধ্যে বেরোবি ক্যাম্পাসে ভিসি নিয়োগ না দেওয়া হলে রংপুরের মর্ডান মোড় অবরোধের মাধ্যমে উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে।

বেরোবি বাংলা বিভাগের শিক্ষার্থী সামছুজ্জামান সুমন বলেন, শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে আবু সাঈদ জীবন দিয়েছেন। অথচ তারই ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আন্দোলন-মানববন্ধন করতে হচ্ছে। ভিসি নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক। আমরা ক্লাসে ফিরতে চাই। আমরা মেধার বৈষম্য দূর করতে আন্দোলন করেছি। সেই মেধা কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়।

বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. নজরুল ইসলাম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে যেভাবে গুরুত্ব দেওয়ার করার কথা ছিল সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমরা শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দাবি একটিই-অল্প সময়ের মধ্যে ভিসি নিয়োগ দিতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে ভিসি নিয়োগ না দিলে শিক্ষার্থীরা যে আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা শিক্ষকরাও তার সঙ্গে একাত্মতা ঘোষণ করছি।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।