ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ শীর্ষক সেমিনার

Sep 14, 2024 - 22:51
 0  12
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ শীর্ষক সেমিনার
ছবি: সংগ্রহীত

সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘শিক্ষার্থী ভাবনার’ উদ্যোগে ‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়তে। 

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাবির সিরাজুল ইসলাম লেকচার হলে এ সেমিনারের আয়োজন কর হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘শিক্ষার্থী ভাবনা’র আহ্বায়ক মো. সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তাক ইবনে আয়ুব, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক জুবায়ের সোহান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী হাসান আব্দুল্লাহ আলোচনায় অংশ নেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমরা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই, যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে সব শ্রেণি-পেশার মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও ভাবনার প্রতিফলন যাতে ঘটে, সেসব বিষয় বিবেচনা করতে হবে।

তিনি আরোও বলেন, এক্ষেত্রে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও মতামত গুরুত্ব সহকারে শোনা উচিত।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।