ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের একটি বাস ভাঙল আইডিয়ালের কলেজের শিক্ষার্থীরা

Sep 15, 2024 - 14:06
 0  9
ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের একটি বাস ভাঙল আইডিয়ালের কলেজের শিক্ষার্থীরা
ছবি: গ্রাফিক্স ক্যাম্পস আলো

ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের একটি বাস ভাঙল আইডিয়ালের কলেজের শিক্ষার্থীরা এমন একটি অভিযোগ উঠেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি বাস ভাঙচুর করে সড়কে ঝটিকা মিছিল করেছে আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থী। এতে করে রাজধানীর ঢাকা কলেজের এবং আইডিয়ালের কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারো সংঘর্ষের শঙ্কা সৃষ্টি হয়েছে। 

আজ রবিবার (১৫ আগষ্ট) রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে সামনে আনুমানিক দুপুর ১২টার দিকে মিরপুর সড়কে ঢাকা কলেজের চলন্ত শঙ্খনীল বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

তথ্য সূত্রে জানা যায়, মিরপুর সড়কে আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থী ঝটিকা মিছিল বের করলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে যেতে বাধ্য করে পুলিশ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা। ঘটনা পরবর্তী সাইন্সল্যাব ও আইডিয়াল কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, আইডিয়াল কলেজের ৩০-৩৫ জন শিক্ষার্থী ঢাকা কলেজের বাস ভাঙচুর করে যখন ঢাকা কলেজের একটি বাস ল্যাবএইড হাসপাতালের সামনে আসে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে বাসের দিকে। এতে ঢাকা কলেজের বাসের কিছু কাচ ভেঙ্গে গেছে। রাস্তায় জ্যাম ছিলনা বলে ঢাকা কলেজের বাসটি দ্রুত টান দিয়ে স্থান ত্যাগ করতে পেরেছে।

উল্লেখ্য,  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১০ সেপ্টেম্বর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এরপর ঐ ঘটনার প্রেক্ষিতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সকল ক্লাস ১১ ও ১২ সেপ্টেম্বর তারিখ বন্ধ করা হয়েছিল।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।