তিনটি কলেজে নতুন অধ্যক্ষ এবং তিনটি কলেজে নতুন উপাধ্যক্ষ
দেশের ৩টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও ৩টি সরকারি কলেজে উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে তাদের বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতেঃ
তিনটি কলেজে নতুন অধ্যক্ষরা হলেনঃ
- ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক এ কে এম ইলিয়াস।
- চুয়াডাঙ্গা দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন বেগম রোকেয়া সরকারি কলেজের অধ্যাপক মো. শফিকুল আলম।
- কিশোরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক মো. আবদুল হামিদ।
তিনটি কলেজে নতুন উপাধ্যক্ষরা হলেনঃ
- ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন সুন্দরী মহিলা কলেজের অধ্যাপক তালুকদার আনিসুল ইসলাম।
- রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন কারমাইকেল কলেজের অধ্যাপক ফরিদা পারভীন।
- আর দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, একই আদেশে দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদা পারভীন ও খুলনা ব্রজলাল কলেজের অধ্যক্ষ ড. গাজী মনিবুর রহমানকে ওএসডি করা হয়েছে।
আদেশটি দেখুনঃ