এনএসইউতে ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৪ পালিত হয়েছে

Sep 17, 2024 - 17:18
Sep 17, 2024 - 17:19
 0  15
এনএসইউতে ঈদে মিলাদুন্নবী (সা.)  ২০২৪ পালিত হয়েছে
ছবি: সংগ্রহীত

এনএসইউতে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়েছে। 

আজ (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বড় অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ৩টা ১০ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়। 

ষ্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এসসিপিএস এর ডিন অদ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল হাদী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ২০২৪ উপলক্ষে আলোচনা করেন।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতি হিসাবে থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অদ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি প্রথমে জুলাই ও আগষ্ট-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং আহতের কথা বলেন। এরপর প্রিয় নবী মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বলেন এবং সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকেন জনাব আজিম উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ।

এরপর, অধ্যাপক ড. মো. আহসানুল হাদী দোয়া ও মোনাজাত করেন।

সবশেষে, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানটি শেষ করেন।

উল্লেখ্য, প্রত্যেক বছর আরবী মাসের (১২ রবিউল আউয়াল) কে সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। কারণ এই দিনে আমাদের প্রিয় নবী মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগহন করেন। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। 

এবং ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে প্রিয় নবী মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইহলোক ত্যাগ করেন। 

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।