যেভাবে ওয়াইফাইয়ের গতি বাড়াবেন

Jul 25, 2024 - 21:44
 0  14
যেভাবে ওয়াইফাইয়ের গতি বাড়াবেন

যেভাবে ওয়াইফাইয়ের গতি বাড়াবেন। কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড ও ওয়াইফাই ইন্টারনেট সেবা বন্ধ ছিল পাঁচদিন। গত মঙ্গলবার থেকে ব্রডব্যান্ড, ইন্টারনেট চালু হলেও ধীরগতির কারণে অসন্তোষ ব্যবহারকারীদের মধ্যে ক্ষোপ প্রকাশ করেন সাবই। এরমধ্যে সবাই ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর উপায় খুঁজছেন এবং ইন্টারনেট এ ও খুজার চেষ্টা করছেন। বিশ্বের প্রযুক্তি বিশেষজ্ঞরা বাসায় ও অফিসে ব্রডব্যান্ড ও ওয়াইফাইয়ের গতি বাড়ানোর বেশ কিছু উপায় জানিয়েছেন।

আসুন এখন জেনেনি ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর সাতটি কৌশল দেওয়া হলো-

  • যেখানে রাউটার রয়েছে, তার কাছাকাছি থাকার চেষ্টা করুন।
  • রাউটারের ফার্মওয়্যারটি আপডেট করতে পারলে ভালো হয়।
  • ওয়াইফাইয়ের রাউটারটি খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করুন। তাতে সিগন্যাল জট অনেকটাই কাটবে। 
  • রাউটারের সঙ্গে ‘ব্যান্ড স্টিয়ারিং’ যুক্ত করুন। এ যন্ত্রাংশটি মূলত রাস্তার ট্র্যাফিক কন্ট্রোলের মতো কাজ করে থাকে। যাতে নির্দিষ্ট ডিভাইসের সঙ্গে রাউটার অবিচ্ছিন্নভাবে যুক্ত থাকতে পারে। তবে এ যন্ত্রটির পেছনে কিছু গচ্চা আছে। 
  • ওয়াইফাইয়ের সঙ্গে পুরোনো কোনো ডিভাইস যেন যুক্ত না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
  • একটি রাউটারের সঙ্গে অনেক ডিভাইস যুক্ত থাকতে পারে। কিন্তু একইসঙ্গে সবকটি ডিভাইসে কাজ করলে গতিপথ শ্লথ হয়।
  • মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটারে অকাজের খোলা ভিডিও বন্ধ রাখতে হবে। জুম বা স্কাইপে ভিডিও মিটিং চললেও একই রকম সমস্যা দেখা দিতে পারে। তাই অন্য কোনো উইন্ডো বন্ধ করে ভিডিও মিটিং করুন।
  • আপনার রাউটারটি একবার রিসেট করে বা রিবুট করে দেখুন।
সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।