জি৩এস একটি নতুন দিগন্তের প্রত্যাশায়
G3S - একটি নতুন দিগন্তের প্রত্যাশায়
বাংলাদেশের বিভিন্ন সময় অগ্নি দুর্ঘটনার ভয়াবহ ক্ষতির দৃশ্য যখন সামনে আসে তখন সকলে চিন্তা করে এই ক্ষতি কি রোখা যেত না?
এই অসহায় আহাজারি আর কতদিন দেখবে বাংলাদেশ?
এই চিন্তা থেকেই স্টার্টাপ প্রতিষ্ঠান গ্লোবাল স্মার্ট সেফটি সলিউশন গড়ে উঠেছে। একটি সুরক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিষ্ঠান তার কাজকে চারটি ভাগে ভাগ করেছে যার সফলতা ইতিমধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠান পাওয়া শুরু করেছে।
১. ট্রেনিং ইউনিট:- অগ্নি দুর্ঘটনার প্রথম ও প্রধান কারণ সচেতনতার অভাব বা প্রশিক্ষণের ঘাটতি। তাই G3S তার প্রথম টার্গেট হিসেবে ট্রেনিং কে বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় G3S বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ইন্ড্রাস্ট্রি গুলোতে ট্রেনিং এর ব্যবস্থা শুরু করেছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির হেড অফ ট্রেনিং সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক কে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সক্ষম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
২. সরবরাহ:- প্রশিক্ষণের পাশাপাশি উন্নত প্রযুক্তি বা পণ্য সরবরাহ এই প্রতিষ্ঠানের অন্যতম কাজ তাই উন্নত পণ্যের ক্রেতাগন তাদের সব সময়ের প্রথম আস্থা হিসেবে G3S কে প্রাধান্য দেয়।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির হেড অফ মার্কেটিং সাইফুল ইসলাম বলেন অধিকাংশ সময় প্রশিক্ষিত জনবল থাকার পরেও নিম্নমানের পণ্য ব্যবহার করার কারণে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব হয়ে ওঠেনা তাই আমাদের প্রধান লক্ষ্য উন্নত ও আধুনিক অগ্নি নির্বাপন সামগ্রী সরবরাহ করা।
৩. ইনস্টলেশন ও মেইনটেনেন্স:- G3S শুধুমাত্র প্রশিক্ষণ ও পন্য সরবরাহই করে না বরং তাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম দ্বারা ইনস্টলেশন ও মেনটেনেন্স করে থাকে । ফলে ক্রেতা তার সময় , শ্রম ও অর্থের সাশ্রয়ের ব্যাপারে নিশ্চিন্ত থাকে।
৪. প্রকল্প পরামর্শ:- G3S বিভিন্ন প্রকল্পের পরামর্শ ও বাস্তবায়ন টিম হিসেবে কাজ করে থাকে। তাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম সব সময় সব থেকে ভালো সমাধান নিয়ে দেশের স্বার্থের সবার আগে থাকার ব্যাপারে বদ্ধপরিকর।
প্রতিষ্ঠানটির হেড অফ অপারেশন হাসান আল বান্না বলেন সু প্রশিক্ষিত জাতি গঠন, উন্নত অগ্নি নির্বাপন ব্যবস্থা সরবরাহ ও ব্যবস্থাপনা একটি সমাজকে ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে এবং এটি একটি একক নয় বরং সামগ্রিক ও সমন্বিত প্রচেষ্টা।
একটি অগ্নি দুর্ঘটনা মানুষের তিলে তিলে গড়ে তোলা সম্পদ জীবন এক মুহূর্তে শেষ করে দেয়। তাই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে একটি সক্ষম ও একটি উন্নত দেশ গঠনে আমরা বদ্ধপরিকর।
এমন করে বাংলাদেশে যদি নতুন উদ্যোক্তাগণ প্রতিষ্ঠান গড়ে তুলেন, তাহলে দেশের বিভিন্ন খাতে সমস্যার সমাধান হবে বলে আমরা আসা করি।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.g3sbd.com
ঠিকানা : ২৬১/২,পশ্চিম আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা -১২০৭