যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ টিউশন নিয়ে স্নাতক করুন

Sep 21, 2024 - 14:46
Sep 21, 2024 - 15:44
 0  10
যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ টিউশন নিয়ে স্নাতক করুন
ছবি-সংগৃহিত

মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে। ‘আমেরিকান ইউনিভার্সিটি এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা ফ্রি তে খরচে তাদের স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন। এ স্কলারশিপের মেয়াদ ৪ বছর। বাংলাদেশসহ বিশ্বের সব কোনো দেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন শেষ সময় আগামী ০১ ডিসেম্বর ২০২৪। 

নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের (এইউ) ওয়াশিংটন ডিসি তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান বিশ্ববিদ্যালয়টির কলা ও বিজ্ঞান কলেজ (College of Arts and Science), কোগোড স্কুল অফ বিজনেস (Kogod School of Business), স্কুল অফ কমিউনিকেশন (School of Communication), শিক্ষা বিদ্যালয় (School of Education), স্কুল অফ ইন্টারন্যাশনাল সার্ভিস (School of International Service), প্রফেশনাল স্টাডিজ এবং এক্সিকিউটিভ এডুকেশন (Professional Studies and Executive Education), পাবলিক অ্যাফেয়ার্স স্কুল এবং ওয়াশিংটন কলেজ অফ ল (School of Public Affairs and Washington College of Law)- এ পড়াশোনা করতে পারবেন।

১৮৯৩ সালে মেথডিস্ট বিশপ জন ফ্লেচার হার্স্টের অনুরোধে আমেরিকান ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। আমেরিকান ইউনিভার্সিটি (এইউ) ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত একটি বেসরকারি ফেডারেল চার্টার্ড রিসার্চ ইউনিভার্সিটি। এইউ কংগ্রেসের একটি আইন দ্বারা চার্টার্ড ছিল। 

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* আবাসন ব্যবস্থা।
* তবে স্বাস্থ্য বীমা, বই, এয়ারলাইন টিকিট এবং বিবিধ খরচ বহন করবে না।

যোগ্যতার মানদণ্ড:

* উচ্চমাধ্যমিকে জিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩.৮ পেতে হবে।
* নেতৃত্ব, স্বেচ্ছাসেবকতা, সম্প্রদায়ের সেবা এবং তাদের নিজ দেশে মানুষের চাহিদাকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা থাকতে 
   হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৯৫ পেতে হবে। অথবা আইইএলটিএস এ 
  ন্যূনতম ৭ পেতে হবে।
* যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা যাবে না।

প্রয়োজনীয় কাগজপত্র:

* ইংরেজি দক্ষতার সনদ।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* রেফারেন্স লেটার।
* ব্যক্তিগত বিবৃতি।

যেভাবে আবেদন করবেন:

আমেরিকান ইউনিভার্সিটির ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে 

এই সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন