ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৪ অর্জন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৪ অর্জন করেন ১৪তম ওয়ার্ল্ড এডু সামিটে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের লিডিং প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে মর্যাদাপূর্ণ “এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৪” অর্জন করেছে। ১৪তম বিশ্ব শিক্ষা সম্মেলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই গৌরবময় পুরস্কারটি বিশ্ববিদ্যালয়টিকে ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ২০২৪’ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
২০২৪ সালের এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্সে ভূষিত হয়েছে ডিআইউ। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শাহ আলম চৌধুরী এই পুরস্কারটি গ্রহণ করেন। যদিও ইউনিভার্সিটি প্রতিনিধি দল গত ১২ সেপ্টেম্বর ভারতের ব্যাঙ্গালোরে পৌঁছে ১৪তম ওয়ার্ল্ড এডু সামিটে অংশগ্রহণ করে।
পূর্বেও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে, যা তার শিক্ষাগত উৎকর্ষ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত উৎকর্ষ এবং শিক্ষার্থীদের প্রতি নিবেদিত সত্তার প্রতিফলন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।