ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবক হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক দুই

Sep 19, 2024 - 20:22
 0  9
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবক হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক দুই
ছবি: সংগ্রহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবক হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক দুই। গতকাল সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে এক যুবক ঢাবির ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে হলের মূল ভবনের গেস্টরুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতাড়ি চর থাপ্পড় ও কিলঘুষি মারে। ঐ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম - তোফাজ্জল বলে জানায়, ভোক্তভোগী ব্যাক্তি।

আজ (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। ঢাবির আটক শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ এবং মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন।

ঢাবির সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ফজলুল হক হলে মারধরের ঘটনায় জালাল ও সুমনকে আটক করে বিকেল ৪টায় শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এরআগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজন ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এজাহার দায়ের করেন।

মামলার এজাহারে লেখা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্টরুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতাড়ি চর থাপ্পড় ও কিলঘুষি মারে। এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম- তোফাজ্জল বলে জানায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যানটিনে নিয়ে খাবার খাইয়ে তাকে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পিছনে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠিদ্বারা উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ১৯ সেপ্টেম্বর রাতে ১২টা ৪৫ মিনিটের সময় তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফজলুল হক মুসলিম হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুম ০৭ সদস্যবিশিষ্ট হত্যার এ ঘটনার জন্য এ কমিটি গঠন করেছেন। উক্ত তদন্ত কমিটিকে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।