ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি হয়েছিল ঢাবির ফজলুল হক মুসলিম হলে। গণপিটুনিতে মারা যাওয়া ওই যুবকের পরিচয় জানা যায়, তার নাম তোফাজ্জল। তিনি বরগুনার পাথরঘাটার কাঠালতলি ইউনিয়নে তার বাড়ি। সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
তথ্য সংবাদ অনুযায়ী, বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যায় চোর সন্দেহে তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। আটকের পর তাকে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা দফাই মারধর করে শিক্ষার্থীরা। একপর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় মারধর করা হয় বলে জানা গেছে।
পরবর্তীতে রাত ১০টার দিকে ফজলুল হক মুসলিম হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা সেখানে রেখেই সরে যায়।
এ ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রক্টরের কাছে জানতে চাইলে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না। কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারো নেই। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় ফজলুল হক মুসলিম হলের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।