কর কাঠামোতে বৈষম্য দূর করার ইঙ্গিত করলো অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন

Sep 14, 2024 - 14:17
 0  11
কর কাঠামোতে বৈষম্য দূর করার ইঙ্গিত করলো অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন
ছবি: সংগ্রহীত

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মিলনায়তনে অর্থ আইন ২০২৪-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনা পরিবর্তন নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না। তিনি আরো বলেন, অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। সংস্কার কাজে তাদের কাছে সহযোগিতা চাওয়া হবে।

তিনি আরোও বলেন, ‘বর্তমানে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আর এ জন্যে দরকার রাজস্ব বোর্ডকে কর আদায়ের একটা লক্ষ্যমাত্রা তৈরি করা।’ অর্থ উপদেষ্টা আরও বলেন, নিজের জন্যে না হলেও দেশের স্বার্থে সবাই কর দিতে হবে। 

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।