আরো কম খরচে মিলবে গুগল স্টোরেজ

Sep 15, 2024 - 21:50
Sep 16, 2024 - 13:09
 0  11
আরো কম খরচে মিলবে গুগল স্টোরেজ
ছবি: সংগ্রহীত

গুগল একটি অনন্য নাম যেখানে বিশ্বের সব তথ্য পাওয়া যায়। বিশ্বের প্রযুক্তি “ক্লাউড সার্ভিস” একটি বহুল জনপ্রিয়। গুগল স্টোরেজ একটি সিকিউর জায়গা যেখানে খুব সুন্দর এবং হাইলি সিকিউর ভাবে তথ্য রাখা যায়। 

বিশ্বের এখন এআই (AI) প্রযুক্তির জনপ্রিয়তার এক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। জনপ্রিয় বিভিন্ন এআই টুল ও সার্ভিসের একটি বড় অংশই এখন ক্লাউড-ভিত্তিক সার্ভার ব্যবহার করে থাকে। তবে গত এক দশকেরও বেশি সময় ধরে সারা পৃথিবীতেই ব্যক্তি পর্যায়ে ক্লাউড স্টোরেজ সার্ভিস জনপ্রিয়।  

গুগল সার্চ ইঞ্জিনের বিশ্বের প্রথম পজিশন নিয়ে খুব সুন্দরভাবে কাজ করে আসছে। পাশাপাশি গুগলের ক্লাউড-ভিত্তিক বিভিন্ন সার্ভিসও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেছে সার্চ ইঞ্জিনের মতেই।

গুগলের মালিকানাধীন জিমেইলের অ্যাকাউন্ট হোল্ডাররা ১৫জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। তবে এর চেয়ে বেশি স্টোরেজ ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে প্রেমেন্ট করতে হয়।

তবে, এবার ‘গুগল ওয়ান লাইট’ নামে নতুন একটি সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন গুগল। এর ফলে ব্যবহারকারীরা আরো কম খরচে কিনতে পারবে গুগলের ক্লাউড স্টোরেজ। সাধারণভাবে একজন ব্যবহারকারীকে একটি একাউন্ট বিনামূল্যে পাওয়ার পর শুধু মাত্র ১৫জিবি ক্লাউড স্টোরেজের বাইরে অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করতে হলে গুগল ওয়ান সাবস্ক্রিপশন প্ল্যান কিনে নিতে হয়।

গুগলের ক্লাউড স্টোরেজ ওয়ান প্ল্যান-এর অধীনে ৩টি সাবস্ক্রিপশন প্ল্যান হচ্ছে: ১০০জিবি, ২০০জিবি এবং ২টিবি। 

এবার এর সাথে গুগল যুক্ত করেছে একটি ‘লাইট’ প্ল্যান। উদ্দেশ্য তাঁদের পেইড ক্লাউড সার্ভিসকে আরো বেশিসংখ্যক ব্যবহারকারীর সাধ্যের মধ্যে নিয়ে আসা।

গুগলের ক্লাউড স্টোরেজ লাইট সাবস্ক্রিপশনের অধীনে ব্যবহারকারীরা এবার ৩০জিবি স্টোরেজ কেনার সুযোগ পাবেন।  

গুগল ওয়ান-এর এ ‘লাইট’ অফার ধারাবাহিকভাবে সকল ব্যবহারকারীর কাছেই পৌঁছবে। ভারতের ব্যবহারকারীদের কাছে অফারটি পৌঁছতে শুরু করলেও বাংলাদেশে এখনও কেউ গুগল ওয়ান লাইট-এর অফার পেয়েছেন বলে শোনা যায়নি। 

গুগুল ওয়ান: https://one.google.com

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।