কাতার স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে
আধুনিক বিশ্বের অন্যতম ধনবান দেশ হলো “কাতার”। সেদেশে অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা।
তারই ধারবাহীকতায় কাতার আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের দেয়া স্কলারশিপ তেমনই একটি। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ ফেব্রুয়ারি ২০২৫।
কাতারের এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইসলামিক স্টাডিজ (Islamic Studies) , সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (Science and Engineering), মানবিক ও সামাজিক বিজ্ঞান (Humanities and Social Sciences), আইন (Law), পাবলিক পলিসি (Public Policy), হেলথ এন্ড লাইফ সায়েন্স এবং এক্সিকিউটিভ (Health and Life Sciences and Executive) এডুকেশনভুক্ত যে কোনো বিষয়ে পড়ার সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা:
* সম্পূর্ণ বা আংশিক টিউশন প্রদান করবে।
* বিবাহিতদের জন্য পারিবারিক আবাসনের ব্যাবস্থা।
* বিমানে যাতায়াতের খরচ।
* টিউশন ফি মওকুফ।
* কোনো আবেদন ফি নেই।
* আইইএলটিএস বা টোয়েফল লাগবে না।
আবেদনের যোগ্যতা:
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* স্নাতকে অধ্যায়নের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে।
* স্নাতকোত্তরের জন্য ভাল ফল সহ স্নাতকের সনদ থাকতে হবে।
* পিএইচডির জন্য অবশ্যই ভাল একাডেমিক স্কোর সহ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
এছাড়াও বিভাগভেদে যোগ্যতার ভিন্নতা থাকতে পারে।
আবেদন প্রক্রিয়া:
যারা আবেদন করতে চান ও বিস্তারিত জানতে ক্লিক করুন