ইতালির দক্ষিণাঞ্চলে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে ৩ জনের মৃত্যু

Sep 23, 2024 - 12:31
 0  8
ইতালির দক্ষিণাঞ্চলে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে ৩ জনের মৃত্যু
ছবি © সংগৃহিত

ইতালির দক্ষিণাঞ্চলে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে ৩ জনের মৃত্যু। ইউরোপের ইতালির দক্ষিণাঞ্চলে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে দুই শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ইতালির ন্যাপলেসের কাছে অবস্থিত সাভিওনো শহরের দুই তলা ভবনটি বিস্ফোরণের পর ধসে পড়ে। এতে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ভবনটি ধসের পর উদ্ধার কর্মীরা ওই দুই শিশু ও তাদের মায়ের মরদেহ শনাক্ত করে।

ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে বাবা ও সদ্য জন্ম নেওয়া এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সন্ধানে অভিযান চলছে। ঘটনার দিন ওই ভবনটির নিচতলায় সদ্য জন্ম নেওয়া শিশুকে নিয়ে বাবা ছিলেন। আর দ্বিতীয় তলায় শিশুদের মা এবং নানী ছিলেন।

গ্যাস বিস্ফোরণে পর উদ্ধার অভিযানে ৬০ জনের বেশি ফায়ার সার্ভিস কর্মী অংশ নেন। দুই শিশু ও মায়ের মরদেহ খুঁজে পাওয়া গেলেও নানী এখনো নিখোঁজ।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।