জাবি প্রাক্তন ছাত্রী তনুশ্রী শর্মা পেন স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক

Sep 18, 2024 - 16:55
 0  12
জাবি প্রাক্তন ছাত্রী তনুশ্রী শর্মা পেন স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক
তনুশ্রী শর্মা | ছবি: সংগ্রহীত

জাবি প্রাক্তন ছাত্রী তনুশ্রী শর্মা পেন স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIT) থেকে ৪১তম ব্যাচের স্নাতক পাশ করেন।

তথ্য অনুযায়ী তিনি আগস্টে বিখ্যাত পেন স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেছেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন স্টাডিজে স্নাতক সম্পন্ন করেন সিজিপিএ ৩.৭৬ নিয়ে।

তারপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আরবানা-চ্যাম্পেইনের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইনফরমেশন সায়েন্স থেকে ৪.০০ সিজিপিএ-র মধ্যে ৪.০০ পেয়ে পিএইচডি অর্জন করেন।

এছাড়াও, তিনি গ্রীষ্মকালে গুগুল এ প্রাইভেসি ইঞ্জিনিয়ার ইন্টার্ন হিসেবেও কাজ করেছেন।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।