চবিতে প্রক্টর ও ৯ অনুষদে ডিন নিয়োগ

Sep 22, 2024 - 22:47
 0  12
চবিতে প্রক্টর ও ৯ অনুষদে ডিন নিয়োগ
ছবি: সংগ্রহীত

চবিতে প্রক্টর ও ৯ অনুষদে ডিন নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৯ ডিন এই দায়িত্ব পালন করবেন। 

রোববার (২২ সেপ্টেম্বর) চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন নিয়োগ অনুযায়ী চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের দায়িত্ব পালন করবেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস.এম. নছরুল কদির, সমাজ বিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদের দায়িত্ব পালন করবেন আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব মেরিম সায়েন্সের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন।

এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজে শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন। এর আগে বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি।

প্রক্টর হিসেবে আগামী একবছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুসারে দায়িত্বপ্রাপ্তরা সম্মানী ও অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।