শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তা চাকরি ছাড়লেন
বিসিএস শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তা চাকরি ছাড়লেন। জানা গেছে, শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তা চাকরি ছাড়েন প্রশাসন, হিসাব ও নিরীক্ষা, বন, কর ও পরিবার পরিকল্পনা, শুল্ক ও আবগারি ক্যাডারের চাকরিতে যোগ দেওয়ার লক্ষে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. আশরাফুল হক, রাজবাড়ী পাংশা সরকারি কলেজের প্রভাষক মো, মোস্তাফিজুর রহমান ও চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের প্রভাষক ফাহামিদা জেরিন প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।
অন্যদিকে, ঝিনাইদহের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এম এ রহিম চাকরি ছাড়েছেন হিসাব ও নিরীক্ষা ক্যাডারে সহকারী মহাহিসাবরক্ষক পদ হিসেবে যোগ দিবেন। বন ক্যাডারে সহকারী বন সংরক্ষক পদে যোগদান করার লক্ষে চাকরি ছেড়েছেন নওগাঁর অপারেটিভ মহিলা কলেজের প্রভাষক মো. মশিউর রহমান ও পিরোজপুরের স্বরূপকাঠি সরকারি কলেজের প্রিয়াংকা হালদার।
একই দিন ঢাকা হাজারিবাগের শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ফার্সিয়া রেজিয়া, শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের প্রভাষক কাজী হুমায়রাসহ মেহেরপুরের মুজিব নগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো, শরিফুল ইসলাম চাকরি ছেড়েছেন পরিবার পরিকল্পনা, শুল্ক ও আবগারি ক্যাডারের চাকরিতে যোগ দেওয়ার জন্য।