বাংলাদেশ টেলিভিশনের নতুন ডিজি মো. মাহবুবুল আলম

Sep 23, 2024 - 12:37
 0  4
বাংলাদেশ টেলিভিশনের নতুন ডিজি মো. মাহবুবুল আলম
ছবি © সংগৃহিত

বাংলাদেশ টেলিভিশনের নতুন ডিজি মো. মাহবুবুল আলম। বিটিভি এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম।

গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে জানানো হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী মো. মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই (০২) বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশন এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। 

প্রজ্ঞাপন আরো থাকে, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে।

মাহবুবুল আলমের নিয়োগসংক্রান্ত সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বিটিভির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

উল্লেখ্য, ড. মো. জাহাংগীর আলম এর আগে বিটিভির মহাপরিচালক ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় ২০২৩ সালের ৫ জুন তাকে বিটিভির ডিজি হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ আগস্ট তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।