ভাইরাল মামা ডিম রেসিপি তৈরির উপকরণসহ প্রস্তুত প্রনালী

Sep 15, 2024 - 15:53
Sep 21, 2024 - 19:54
 0  9
ভাইরাল মামা ডিম রেসিপি তৈরির উপকরণসহ প্রস্তুত প্রনালী
ছবি © সংগ্রীত

ভাইরাল মামা ডিম রেসিপি তৈরির নিয়ম। এই ভাইরাল মামার ডিমের রেসিপি আপনি একবার খেলে এর স্বাদ ভূলতে পারবেন না সহজেই। এমন মন্তব্য করেছেন অনেকেই। আজকে আপনাদের সাথে সেই ভাইরাল মামা ডিম রেসিপি তৈরির উপকরণসহ প্রস্তুত প্রনালী নিম্নে দেয়া হলোঃ

উপকরণসমূহ:

  • সিদ্ধ ডিম ৮ টি
  • শসা গ্রেট করা ১/২ কাপ
  • ভাজা শুকনা মরিচ ৫ টি
  • পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • বিট লবন ১/৪ চা চামচ
  • ধনিয়াপাতা কুচি  ১/৪ কাপ
  • কাসুন্দি ১ টেবিল চামচ
  • তেতুলের সস ২ টেবিল চামচ
  • টমেটো সস ২ টেবিল চামচ 
  • লেবুর রস ১ টেবিল চামচ 

প্রস্তুত প্রনালী: 

প্রথমে সিদ্ধ ডিম ছাড়া সব একসাথে ভালোভাবে মেখে নিতে হবে, এরপর ডিমের মাঝে লম্বা করে কেটে নিতে হবে, তারপর ডিমের মাঝখানে মেখে রাখা মসলা দিতে হবে, তাহলেই তৈরি দারুণ মজাদার মামা ডিম।

আপনারা চাইলে ডিমের উপরে তেতুলের চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। 

নোট -

  • যে কোনো মসলার পরিমান কম বা বেশি দিতে পারেন।
  • শুকনা মরিচের পরিবর্তে কাঁচামরিচ কুচি দিতে পারেন। 
  • শসা কুচানোর পর চেপে পানি ঝড়িয়ে নিতে হবে।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।