দূত উপাচার্য নিয়োগের দাবিতে ইবিতে মিছিল ও সমাবেশ

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দূত উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

Sep 14, 2024 - 22:08
 0  4
দূত উপাচার্য নিয়োগের দাবিতে ইবিতে মিছিল ও সমাবেশ
ছবি: সংগ্রহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দূর করতে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন। ক্যাম্পাস সূত্র জানায়, বেলা ২টা ৩০ মিনিটের দিকে প্রধান ফটক সংলগ্ন চত্বর থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফটকের সামনে গিয়ে ছাত্ররা সমাবেশে মিলিত হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, সহ-সমন্বয়সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বিগত দিনে উপাচার্যরা রাজনৈতিক দলদাস হয়ে কাজ করতেন। দুর্নীতি ও অনিয়ম করে তারা বিশ্ববিদ্যালয়কে লুটেপুটে খেয়েছেন। এছাড়াও অনৈতিক নানা অভিযোগে তারা অভিযুক্ত ছিলেন। আমরা আগামী-দিনে এমন ভিসি চাই না।

দীর্ঘদিন হয়ে গেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হচ্ছে না। এতে শিক্ষাকার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাই আমরা দ্রুত ভিসি নিয়োগের দাবি জানাচ্ছি। কিন্তু নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিমুক্ত, সংস্কার মনা ও দলীয় লেজুড়বৃত্তি মুক্ত ব্যক্তিকে ভিসি নিয়োগ দিতে হবে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।