মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ২০ সেপ্টেম্বর থেকে শুরু
মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ২০ সেপ্টেম্বর থেকে শুরু। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ শুক্রবার থেকে ঢাকার মেট্রোরেল চলাচল শুরু হবে, বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তাদের পেইজবুক পেইজে।
উল্লেখ্য যে, আগামীকাল শুক্রবার হতে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনও পুনরায় চালু হবে। সম্মানিত যাত্রীদের স্বাগতম এবং আবার চলাচলের জন্য আমন্ত্রন জানানো হলো।
বিশেষ নোট:
- অনিবার্য কারণবশত মিরপুর-১০ এবং কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে আপাতত মেট্রো ট্রেন থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে;
- সকাল ৭.১০ মিনিটে এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র MRT/Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যাবে;
- রাত ০৯.১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র MRT/Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যাবে;
- শুক্রবার ব্যাতিত অন্যান্য দিন মেট্রোরেল স্টেশন হতে সকাল ০৭.২০ মিনিট থেকে রাত ০৮.৫০ মিনিট পর্যন্ত Single Journey Ticket ক্রয় করা যাবে। একই সঙ্গে MRT Pass ক্রয় এবং MRT/Rapid Pass Top up করা যাবে;
- রাত ০৮.৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে;
- www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল স্টেশন হতে MRT Pass এর নিবন্ধন ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে উপরোল্লিখিত সময়সূচী অনুযায়ী যে কোনো মেট্রোরেল স্টেশন থেকে MRT Pass ক্রয় করা যায়। (MRT Pass/Single Journey Ticket সম্পর্কিত তথ্যাদি);