মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তির নতুন ভিসি অধ্যাপক ড. মোঃ আনায়ারুল আজীম আখন্দক

Sep 19, 2024 - 18:43
Sep 19, 2024 - 19:00
 0  10
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তির নতুন ভিসি অধ্যাপক ড. মোঃ আনায়ারুল আজীম আখন্দক
অধ্যাপক ড. মোঃ আনায়ারুল আজীম আখন্দক, ছবি: সংগ্রহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে অধ্যাপক ড. মোঃ আনায়ারুল আজীম আখন্দকে নিয়োগ প্রদান। তিনি এর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

১৮ সেপ্টেম্বর তারিখে এসএইচইডি ওয়েবসাইটে একটি প্রজ্ঞাপনে বলা হয় ২০০১ এর ধারা ১০ (১) আইন অনুযায়ী অধ্যাপক ড. মোঃ আনায়ারুল আজীম আখন্দকে উপাচার্য হিসেবে আগামী ৪ বছরের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিযু্ক্ত করা হলো।

তিনি ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। এছাড়াও তিনি তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।