গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ফারহানা ফেরদৌসী

Sep 4, 2024 - 14:51
Sep 4, 2024 - 15:57
 0  11
গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ফারহানা ফেরদৌসী
ছবি: সংগ্রহীত

গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ফারহানা ফেরদৌসী। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসীকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে মোহাম্মদ সালাহ উদ্দিনের নিয়োগ বাতিল করা হয়েছে। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফারহানা ফেরদৌসীকে গ্রামীণ ব্যাংকের পরিচালক নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ এর ধারা (৯)(১)(ক) অনুযায়ী সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসীকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

আরো পড়ুনঃ গ্রামীণ ব্যাংকের বোর্ড পরিচালক ও চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী

অপরদিকে মোহাম্মদ সালাহ উদ্দিনের নিয়োগ বাতিল করা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক হিসেবে মোহাম্মদ সালাহ উদ্দিনের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।