ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ২২ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ২২ সেপ্টেম্বর।
আজ রবিবার (৮ সেপ্টেম্বরে) সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের ডিন ও হল প্রভোষ্টদের এক মিটিংয়ে এমন প্রাথমিক সিদ্ধান্ত আসে।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান গত শুক্রবার দশদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করবেন বলে জানান। জানতে চাইলে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, এ মাসের শেষের দিকে ক্লাস শুরু হবে। ২২ সেপ্টেম্বর এমন একটি তারিখ প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সিনেট বৈঠক ডেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরুর তারিখ ঘোষণা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গত ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী তুমুল সংঘর্ষ ও প্রাণহানীর জেরে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।