কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হয়েছেন হুসনে আরা শিখাকে। সেই সঙ্গে দুই জনকে সহকারী মুখপাত্র করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক জবদুল ইসলাম স্বাক্ষরিত এ অফিস আদেশে এসব সিদ্ধান্তের কথা জানান।
দুই সহকারী মুখপাত্র হলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানম।
হুসনে আরা শিখা, সাবেক মুখপাত্র মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন। তিনি ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের যোগ দেন। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ দিয়ে শুরু করা শিখা বৈদেশিক মুদ্রা নীতি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন।
পরে বৈদেশিক মুদ্রানীতি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেন।
এর আগে মেজবাউল হককে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে ২০২২ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় গত বছরের ২৪ জুলাই তাঁকে প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহ অফিসে বদলি করা হয়।
তবে তৎকালীন গভর্নর আব্দুর রউফের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় কয়েক দিনের তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছিল।