১৮তম নিবন্ধনের ফল যে বার্তা দিলেন এনটিআরসিএর নতুন চেয়ারম্যান
১৮তম নিবন্ধনের ফল যে বার্তা দিলেন এনটিআরসিএর নতুন চেয়ারম্যান। ১৮তম এনটিআরসিএ লিখিত পরীক্ষার ফল নিয়ে চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে, শেষ হলেই রেজাল্ট প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফল তৈরী হওয়া মাত্রই তা প্রকাশ করা হবে বলে জানান।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এনটিআরসি’র একটি সূত্র জানিয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে। যদিও এতিমধ্যে অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন। কিন্তু কতজন পরীক্ষক ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি তিনি।
এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করে অনেক পরীক্ষক জমা দিয়েছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ১৮তম পরীক্ষার ফল প্রকাশ করতে পারবো।
উল্লেখ্য যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার ফল প্রকাশ করে ১৫ মে ২০২৪ইং তারিখে।
১৮তম প্রিলি পরীক্ষায় ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।
১৮তম প্রিলি পরীক্ষায় গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী। পাসকৃত প্রার্থীরা গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন।