বায়তুল মোকারম মসজিদে দুই পক্ষের মারামারি বেশ কয়েকজন আহত
বায়তুল মোকারম মসজিদে দুই পক্ষের মারামারি বেশ কয়েকজন আহত হয়েছেন। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
মুসল্লিদের মাধ্যমে জানা যায় যে, বায়তুল মোকারমের খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। পরে মুসল্লিদের দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান।
এমতাবস্থায়, উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।
জানা গেছে, খতিব মুফতি রুহুল আমিন সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো আজ নামাজ পড়াতে আসেন। গত ১৯ জুলাই থেকে তিনি অসুস্থতার কারণে নামাজ পড়াতে আসেননি। তারমধ্যে খতিব রুহুল আমিন পলাতক উল্লেখ করে মিডিয়ায় নিউজ হয়। পরবর্তিতে অবর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা ও ইমামগণ দায়িত্ব পালন করছিলেন।