তোফাজ্জলকে দাফন করা হয় বাবা, মা ও ভাইয়ের পাশেই
তোফাজ্জলকে দাফন করা হয় বাবা, মা ও ভাইয়ের পাশেই। গত বুধবার রাতে ঢাবির ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরার দফা মারধর করার পর মৃত্যু বরণ করেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে বরগুনা পাথরঘাটার তালুক গ্রামের পারিবারিক কবরস্থানে মাসুদ কামাল তোফাজ্জলের মরদেহ চিরনিদ্রায় শায়িত হলো বাবা, মা ও ভাইয়ের পাশে। এর আগে শুক্রবার সকাল নয়টায় পাথরঘাটার তালুক গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর মাসুদ কামাল তোফাজ্জলের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।
উল্লেখ্য, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা চোর সন্দেহে মাসুদ কামাল তোফাজ্জলকে আটক করে।
এরপর তাকে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা মারধর করা হয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। খাওয়ানোর পর আবারও মারধর করা হয়। এসময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে হলের শিক্ষকের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।