বাংলাদেশে থাকবে এক মাস জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল
বাংলাদেশে থাকবে এক মাস জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কতটা নির্মমভাবে দমনের চেষ্টা করেছিল ছাত্র-জনতার আন্দোলনে সময় তা নিয়ে ০১ মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। প্রতিনিধিদলের সদস্যরা ৮টি বিভাগীয় শহরে গিয়ে হিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের আট সদস্যের তথ্যানুসন্ধান দলের মধ্যে দুজন সদস্য ঢাকায় আসছেন। আগমীকাল (১৭ সেপ্টেম্বর) ঢাকায় আসবেন জাতিসংঘের আরও তিনজন সদস্য। জানা গেছে, আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্যানুসন্ধান দলের অন্য সদস্যরাও আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় চলে আসবেন।
জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের সূত্রে জানা গেছে যে, প্রাথমিকভাবে জাতিসংঘের আট সদস্যের তথ্যানুসন্ধান দল বাংলাদেশে চার সপ্তাহ অবস্থান করবে। প্রয়োজনার্ধে জাতিসংঘের দল তদন্তের জন্য আরও কয়েক দিন তারা থাকতে পারে বলে জানা গেছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, তথ্যানুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ১৫ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল তদন্তের প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে।
গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলটি স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে। এ জন্য তারা মাসখানেক বাংলাদেশে থাকবে ছাত্র-জনতার আন্দোলনকে কতটা নির্মমভাবে দমনের চেষ্টা করেছিল তার তদন্তের জন্য। তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের আগে তা সরকারকে দেবে।
তিনি আরোও বলেন তবে মনে রাখতে হবে, তদন্তের বিষয়ে সরকারের কোনো পর্যবেক্ষণ থাকলেও তা তথ্যানুসন্ধান দলের চূড়ান্ত প্রতিবেদনে প্রতিফলিত হবে না।