উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে প্রবল বৃষ্টিতে বন্যা ১১ জন নিহত
উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে প্রবল বৃষ্টিতে বন্যা ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। এখন পর্যন্ত এতে অন্তত ১১ জন মৃত্যু হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ৯ জন।
মরক্কোতে প্রদেশগুলো হলো টাটা, তিজনিত এবং এরাশিদিয়া।
গত দু’দিনে তার চেয়ে বেশি হয়েছে। চরম এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশের ১৭টি জেলায়। যারা নিহত এবং এবং এখনও নিখোঁজ আছেন, তারা সবাই এই ১৭ জেলার বাসিন্দা। খরব পাওয়া পর্যন্ত নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন।
এক সংবাদ সম্মেলনে মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ খালফি বলেন, ‘এই অঞ্চলে সাধারণত সারা বছর ধরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে দুই দিনে রেকর্ড করা বৃষ্টিপাতের পরিমাণ তার প্রায় সমান ছিল।’
এই বন্যার কারণে দেশটিতে অন্তত ৪০টি বাড়ি ঘর এবং ৯৩টি সড়ক ক্ষতি গ্রস্ত হয়েছে। এছাড়া এই ছাড়াও ১৭ জেলার বিদ্যুৎ, খাবার পানির সরবরাহ এবং টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
টানা ৬ বছর খরায় ভুগেছে মরক্কোর দক্ষিণাঞ্চল। তারপর শুক্রবার থেকে শুরু এই বর্ষণ। ওমর গানা নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি গত ১৫ বছরে এত বৃষ্টিপাত দেখিনি।” খবর এএফপি।