গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তির ভাইবা ২১ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ। ঢাবির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যে, আগামী ২১ সেপ্টেম্বর গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।
বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য বিজ্ঞান ইউনিটের উর্ত্তীণ শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষনার সাথে সাথে কি কি ডকুমেন্ট আনতে হবে তা দেয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার মূল গ্রেডশিটসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
উর্ত্তীণ শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহল সংলগ্ন, জীববিজ্ঞান অনুষদ-এ উপস্থিত হওয়ার জন্য জনানো হয়েছে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৫ মে (শনিবার)। গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা উত্তীর্ণদের সাক্ষাৎকারের সময় অবশ্যই নিম্নে উল্লেখিত কাগজপত্র সঙ্গে রাখতে হবে:
- মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।
- উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।
- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
- ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েস ফরম)।