একদিন বয়সী এ নবজাতকের মৃতদেহ ডাস্টবিনে
একদিন বয়সী এ নবজাতকের মৃতদেহ ডাস্টবিনে পড়ে ছিল। চট্টগ্রামে পাঁচলাইশ এলাকায় ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ডাস্টবিন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার এসআই মনির উদ্দিন। তিনি বলেন, “ডাস্টবিন থেকে উদ্ধার করা মৃতদেহটি কন্যা শিশুর। একদিন বয়সী এ নবজাতকের মৃতদেহ পুরোনো একটি লুঙ্গি পেঁচিয়ে রেখে যাওয়া হয়েছিল। আমাদের ধারণা, মৃত অবস্থায় মরদেহটি রেখে যাওয়া হয়েছে।”
এসআই মনির আরও জানান, উদ্ধারের পর মৃতদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।