এইচএসসি পরীক্ষার্থীরা অটোপাস চান, অর্ধেক প্রশ্নোত্তরেও ‘না’

Aug 20, 2024 - 16:00
 0  7
এইচএসসি পরীক্ষার্থীরা অটোপাস চান, অর্ধেক প্রশ্নোত্তরেও ‘না’

এইচএসসি পরীক্ষার্থীরা অটোপাস চান, অর্ধেক প্রশ্নোত্তরেও ‘না’। অর্ধ-সমাপ্ত ২০২৪ সনের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা বসতে চাচ্ছেন না। ছাত্র-ছাত্রীরা অটোপাশের দাবি জানিয়েছেন।

এছাড়াও এইচএসসির পরীক্ষার্থীরা স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন। আজ  মঙ্গলবার (২০ আগস্ট, ২০২৪) সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা।

দাবি আদায়ে দুপুরের দিকে সচিবালয়ে ঢুকে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষা ছাড়াই অটোপাশের দাবিতে এইসএসসি পরীক্ষার্থীরা প্রথমে স্লোগান দিতে দিতে সচিবালয়ের পূর্ব গেটে এড়ে দাঁড়ায়। পরে এইচএসসি পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে চাইলে গেটে থাকা আইনশৃঙ্খলা বাহিনী সরে দাঁড়ায় পরে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে।

এদিকে ২০২৪ এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।