নতুন উদ্যমে কাজ আরম্ভ করার পরিবেশ সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালগুলোতে : প্রধান উপদেষ্টা

Sep 12, 2024 - 11:46
 0  16
নতুন উদ্যমে কাজ আরম্ভ করার পরিবেশ সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালগুলোতে : প্রধান উপদেষ্টা
ছবি: সংগ্রহীত

আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এক মাস পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বুধবার, ১১ সেপ্টেম্বর। তিনি ভাষণে বলেছেন, দায়িত্ব নেওয়ার প্রথম মাসে প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এবং উপ-উপাচার্য মহোদয়গণ পদত্যাগ করেছেন। 

উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এটা বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। প্রথম মাসে আমরা ক্রমাগতভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সবার কাছে গ্রহণযোগ্য এমন উপাচার্য (ভিসি) এবং উপ-উপাচার্য নিয়োগ দেয়ার কাজ শুরু করেছি। যার ফলে দেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উদ্যমে কাজ আরম্ভ করার পরিবেশ সৃষ্টি হয়েছে।   

তিনি আরো বলেন,  শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের পূর্ণ নজর রয়েছে যাতে আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতে যেন উজ্জ্বল হয়। আমরা ইতোমধ্যে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্তমানের ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে। বই সংশোধন এবং পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে আছে। শিক্ষা ব্যবস্থার এ সংস্কারের কাজ অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চ প্রশাসনিক পদগুলো পূরণ করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা বোর্ডে দখলদারিত্বের রাজনীতি বন্ধ করার ব্যবস্থাও নেয়া হয়েছে বলে তিনি জানান।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।