ঢাকা কলেজের পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

Sep 16, 2024 - 19:15
 0  10
ঢাকা কলেজের পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
ছবি: গ্রাফিক্স ক্যাম্পস আলো

ঢাকা কলেজের পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু। ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঐ মাদ্রাসা শিক্ষার্থীর নাম সিয়াম, বয়স ১০ বছর। সে আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের একজন ছাত্র ছিলেন এবং মাদ্রাসায় থাকতেন।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ী ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়, তার বাবার নাম নজরুল ইসলামের।

সিয়ামের চাচা নুরুল ইসলাম জানান, দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে গোসল করতে ঢাকা কলেজের পুকুরে গিয়েছিল সিয়াম। সে কিছুটা সাঁতারও জানতো। তবে গোসল করতে করতে হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। তখন সহপাঠীরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের জানায়।

প্রত্যক্ষদর্শীর মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা পানি থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তবরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, সিয়ামের মরদেহ মর্গে রাখা হয়েছে।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।