গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম বন্ধ থাকবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম বন্ধ থাকবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের কারণে সকল প্রকার ভর্তির সার্ভারে কোন পরিবর্তন বা পরিমার্জন অথবা সম্পাদন করা যাবে না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গঠিত কমিটি তদন্তে কাজ শুরু করেছে গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গঠিত কমিটির পক্ষ থেকে ‘গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি তদন্তাধীন থাকায় পরবর্তী সকল কার্যক্রম স্থগিত থাকবে’— মর্মে কমিটিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) কমিশনের একটি আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির সার্ভারে কোন পরিবর্তন বা পরিমার্জন অথবা সম্পাদন করা যাবে না বলেও ইউজিসির কমিটির সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের তদন্তের জন্য। এবং কি কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি ব্যবস্থা (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় মেরিট নির্বাচন ও মাইগ্রেশনে কোনো অনিয়ম বা ত্রুটি হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশ করে প্রতিবেদন দাখিল করতে হবে ইউজিসির কমিটিকে।