আরশ ও তানিয়া মন্তব্য কীসের ইঙ্গিত?

Sep 13, 2024 - 15:30
 0  5
আরশ ও তানিয়া মন্তব্য কীসের ইঙ্গিত?
ছবি: গ্রাফিক্স ক্যাম্পস আলো

ছোট পর্দায় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি অনেক জনপ্রিয়। তাদের একসাথে দেখা গেছে অনেক নাটকে। সম্প্রতি তাদের নিয়ে শোবিজপাড়ায় প্রেমের গুঞ্জন নিয়ে অসংখ্যবার আলোচনায় এসেছেন।

আরশ ও তানিয়া; ছবিঃ সংগ্রহীত

আবারও বৃষ্টি এবং খানের ব্যক্তিগত কারণে আলোচনায়। তাদের মন্তব্যে নেটিজেনরা খুঁজে পাচ্ছেন ভিন্নরকম সুরের আভাস। এক সময় দেশের নাটক পাড়ায় জুটি বেঁধে অসংখ্য কাজ করেছেন আরশ ও তানিয়া বৃষ্টি। কিন্তু এখন আর পর্দায় জুটি বেঁধে কাজ করতে দেখা যায় না তাদের।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তানিয়া কাছে আরশ সম্পর্কে জানতে চাওয়া হয়। সাক্ষাৎকারে তানিয়া বলেন, আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা। দুজনের বাসা খুব কাছাকাছি ছিল। একসঙ্গে অনেক কাজ করেছি। এখন আর সেই ফ্রেন্ডশিপ নেই। তাই আগের মতো একসঙ্গে কাজও আর হয় না।

বৃষ্টির এমন মন্তব্যে সংবাদমাধ্যমে আরশ বলেন, তানিয়া বৃষ্টি আমার কলিগ। কিছুদিন আগে দেখলাম আমাকে ভাই-ব্রাদার টাইপ বলেছে, আমি বলব বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।

আরশের এমন মন্তব্যের পরই ফেসবুকে হঠাৎ রহস্যময় স্ট্যাটাস দেন বৃষ্টি। লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো নাম উল্লেখ না থাকলেও নেটিজেনরা বলছেন, আরশের মন্তব্যের পরই ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।